ভাসানচরে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর নয়: ত্রাণমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৪৯

পয়োবর্জ্য শোধনাগার উদ্বোধনকালে অন্যদের মধ্যে ত্রাণমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘কক্সবাজারের টেকনাফের শিবির থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক ভাসানচরে স্থানান্তর করা হবে না। রোহিঙ্গাদের সম্মতির ভিত্তিতেই স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।’

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফাম বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) যৌথ উদ্যোগে উখিয়ার কুতুপালংয়ে স্থাপন করা পয়োবর্জ্য শোধনাগার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মো. এনামুর রহমান বলেন, ‘কুতুপালংয়ে চালু হতে যাওয়া পয়োবর্জ্য শোধনাগারে দেড় লাখ মানুষের পয়োবর্জ্য পরিশোধন সম্ভব হবে। এ ধরনের প্ল্যান্ট জরুরি অবস্থা মোকাবিলায় পয়োবর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নিরাপদ ও বড় অগ্রগতি, যা নির্মাণে গাছ, বাঁশ ও অন্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটিতে সফলতা আসলে পরবর্তী সময়ে আরও প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা দেশের বড় বড় শহরগুলোর পয়োবর্জ্য ব্যবস্থাপনার জন্য দৃষ্টান্ত হিসেবে কাজে আসবে।’

এসময় মন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এস এম শাহ কামাল, শরণার্থী প্রত্যাবাসন ও ত্রাণ কমিশনার মো. আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরওয়ার কামাল ও অক্সফ্যামের কান্ট্রি ডিরেক্টর দীপংকর দত্তসহ ইউএনএইচসিআর ও আইওএম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পয়োবর্জ্য শোধানাগারটি (প্ল্যান্ট) স্থাপিত হয়েছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি