মহেশখালীতে দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০

বন্দুকযুদ্ধ কক্সবাজারের মহেশখালীতে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে শাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের কালমাদিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি গ্রামের বাসিন্দা।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মহেশখালী উপজেলার কালমাদিয়া পাহাড়ি এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবরে মহেশখালী থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় আহত অবস্থায় শাহাব উদ্দিন নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিহত শাহাব উদ্দিনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী ও অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের