তমব্রু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে ফাঁকা গু‌লি, আতঙ্কে রোহিঙ্গারা

বান্দরবান প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৫

বান্দরবান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের নো- ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষ‌ণের খবর পাওয়া গে‌ছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টাব্যাপী থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা এই ফাঁকা গুলি ক‌রে। গু‌লির শব্দ শুনে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ কর‌ছে।

এদিকে ঘটনার পর থে‌কে সীমা‌ন্তে বাড়তি সতর্কতার জন্য বিজিবির টহল জোরদার করা হ‌য়ে‌ছে।

ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো ও আবদুল গফুর জানান, ‘ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বিজিপি কয়েকটি অস্থায়ী পোস্ট ও ক্যাম্প থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে সীমান্তের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

এ বিষ‌য়ে জান‌তে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী