মালয়েশিয়াগামী আরও ১২ রোহিঙ্গা উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮

মালয়েশিয়াগামী আরও ১২ রোহিঙ্গা উদ্ধার, আটক ২ কক্সবাজার শহরের আবাসিক এক হোটেল থেকে মালয়েশিয়াগামী ১২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুই দালালকে আট করা হয়। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার হোটেল রাজমনিতে এ অভিযান চালানো হয়।

আটক দালালরা হলেন- চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি এলাকার নুরুল ইসলাম (২২) এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জাহিদ (২৭)। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান বলেন, ‘বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের বাজারঘাটায় আবাসিক এক হোটেলে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই-তিনজন পালিয়ে গেলেও রাজমনি হোটেল থেকে ১২ জন রোহিঙ্গাকে পাওয়া যায়। এতে জড়িত থাকার অভিযোগে দুইজন দালালকে আটক করা হয়। এদের একজন বাংলাদেশি নাগরিক এবং অন্যজন রোহিঙ্গা।’

সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য এসব রোহিঙ্গাদের হোটেলে জড়ো করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দালালরা জানিয়েছেন। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি