বঙ্গোপসাগর থেকে ১ লাখ পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬

ইয়াবাসহ চার রোহিঙ্গা আটক বঙ্গোপসাগর থেকে এক লাখ পিস ইয়াবাসহ চার রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-১৫। এ সময় একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গভীর বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। র‌্যাব-১৫ কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলো কক্সবাজারের উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এনায়েত উল্লাহ (২৮), করিম উল্লাহ (৩২), রশিদ উল্লাহ (২২) ও হামিদ (২০)।

মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, গভীর বঙ্গোপসাগর দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার ও টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে। এ খবর পেয়ে একটি ফিশিং বোটে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিশিং বোট তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক এবং গত বছর রাখাইন থেকে পালিয়ে এসে উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের