কুমিল্লায় মাদকদ্রব্য তৈরির সরঞ্জামসহ ব্যবসায়ী আটক

কুমিল্লা প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ১৬:২৬আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৭:৫০

মাদক তৈরির সরঞ্জামসহ আটক মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া এলাকায় মাদকদ্রব্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে সরঞ্জামসহ আটক করেছে র‌্যাব। সোমবার রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রামের পদুয়া এলাকার বুড়নকরা গ্রামের ফরায়েজি ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামার থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম অশ্রু আহমেদ শামীম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের পদুয়া এলাকার বুড়নকরা গ্রামের ফরায়েজি ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামার থেকে মাদক ব্যবসায়ী শামীমকে আটক করা হয়। এ সময় খামারের পরিত্যক্ত একটি ঘর থেকে চিনির সিরাপ, ফ্লেভার, ঘনচিনি, রং, স্পিরিট, খালী বোতল, বোতলের কর্ক, লেবেল ইত্যাদি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, আসামি অশ্রু আহমেদ শামীম (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক তৈরির কথা স্বীকার করেছে। সে এসব সরঞ্জাম ব্যবহার করে বিশেষ পন্থায় বিভিন্ন ধরনের মাদক তৈরির পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। সে দীর্ঘদিন ধরে পোল্ট্রি ব্যবসার আড়ালে মাদক তৈরি ও বিক্রি করে আসছিল।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের