দুর্বৃত্তের হুমকিতে বন্ধ ছিল সাজেকে পানি সরবরাহ

রাঙামাটি প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১৩:০৬ আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৩:০৯





পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি (ছবি: সংগৃহীত) রাঙামাটির বাঘাছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে গত ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৬ মার্চ (বুধবার) পর্যন্ত পানি সরবরাহ বন্ধ ছিল। ফলে সেখানকার কয়েকটি কটেজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবে গত বুধবার থেকে পুনরায় পানি সরবরাহ করা হলে, পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় একদল দুর্বৃত্তের হুমকিতে পানি দেওয়া বন্ধ করা হয়েছিল।

সাজেকে পানি সরবরাহকারী রুপন জ্যোতি চাকমা বলেন ‘রাতে একদল লোক অস্ত্র দেখিয়ে আমাদের বলে যায়, কিছু কটেজে পানি দেওয়া যাবে না। যদি দেওয়া হয়, তবে আমদের মেরে ফেলা হবে। তাই আমরা পানি দেওয়া বন্ধ করি। জীবনের মায়া তো সবার আছে। কয়েকদিন পর তারা আবার আমাদের বলে, পানি দেওয়া যাবে। তাই এখন আবার আমরা পানি দিচ্ছি।’

গর্বা কটেজের মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমাদেরটাসহ ১০-১২টি কটেজে হঠাৎ করে পানি বন্ধ করে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানলাম, যারা পানি দেয় তাদের নাকি সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস’র লোকজন পানি দিতে নিষেধ করে গেছে। বিভিন্ন জয়গায় যোগাযোগ করার পর, বর্তমানে পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন ত্রিপুার বলেন, ‘যারা পানি সরবরাহ করে তারা কয়েকটি কটেজে বন্ধ করে দেয়। হঠাৎ কী কারণে এটি হয়েছে, আমি জানি না। কিন্তু বর্তমানে পানি সরবরাহ স্বাভাবিক আছে।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তদন্ত খন্দকার মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘পানি বন্ধ ছিল শুনেছি। এ বিষয়ে আমারা মৌখিক বা লিখিত কোনও অভিযোগ পাইনি। তবে শুনেছি পানি সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে।’

সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। এটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকে মূলত লুসাই,পাংখোয়া এবং ত্রিপুরাদের বাস। রাঙামাটির অনেকটা অংশই দেখে যায় সাজেক ভ্যালি থেকে। তাই একে রাঙামাটির ছাদ বলা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার নামে খাবার বিতরণ, জাবি ক্যাম্পাসে আটক পাবিপ্রবি ছাত্রলীগ নেতা
শেখ হাসিনার নামে খাবার বিতরণ, জাবি ক্যাম্পাসে আটক পাবিপ্রবি ছাত্রলীগ নেতা
‘বাংলাদেশিরা ওত পেতে আছে, ফাঁক পেলে হু-হু করে ঢুকে পড়বে ভারতে’
‘বাংলাদেশিরা ওত পেতে আছে, ফাঁক পেলে হু-হু করে ঢুকে পড়বে ভারতে’
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে ছিনতাই, ধাওয়া করে ধরলেন শিক্ষার্থীরা
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে ছিনতাই, ধাওয়া করে ধরলেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী