‘বাংলাদেশিরা ওত পেতে আছে, ফাঁক পেলে হু-হু করে ঢুকে পড়বে ভারতে’

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯

দীপাবলি উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে উৎসব উদ্‌যাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেওয়া হবে না। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

ইছামতিতে বিএসএফের স্পিডবোটে চেপে এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘বাংলাদেশিরা ওত পেতে আছে। ফাঁকা পেলেই ভারতে হু-হু করে ঢুকে পড়বে’। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দেখানো পথে’ উৎসবের দিনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সময় কাটিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, দেশের সীমান্ত রক্ষায় ‘অসামান্য কাজের’ স্বীকৃতি হিসেবে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের নিয়ে আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ প্রদান অনুষ্ঠান শুরু হবে।

রবিবার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে নেমে সড়কপথে প্রথমে বিএসএফ ক্যাম্পে যান মুখ্যমন্ত্রী। জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি তিনি ইছামতির তীরে কাঁটাতারের বেড়া নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করেন। এরপর হিঙ্গলগঞ্জ থানায় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রীর সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের এটিই প্রথম ঘটনা। পরে তিনি হিঙ্গলগঞ্জ থানার কালীপুজোরও উদ্বোধন করেন।

সূত্র: আনন্দবাজার

 

/এএস/ 
সম্পর্কিত
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
শেখ হাসিনার নামে খাবার বিতরণ, জাবি ক্যাম্পাসে আটক পাবিপ্রবি ছাত্রলীগ নেতা
শেখ হাসিনার নামে খাবার বিতরণ, জাবি ক্যাম্পাসে আটক পাবিপ্রবি ছাত্রলীগ নেতা
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে ছিনতাই, ধাওয়া করে ধরলেন শিক্ষার্থীরা
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে ছিনতাই, ধাওয়া করে ধরলেন শিক্ষার্থীরা
ক্যারিবীয়দের ইনিংস ঘোষণা: জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৬৯ রান
ক্যারিবীয়দের ইনিংস ঘোষণা: জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৬৯ রান
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী