মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা কওমি শিক্ষার্থীদের

উজ্জল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
১৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৯ আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২০:০৪

বিক্ষোভ পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামীয়া মাদ্রাসা থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে তারা প্রতিবাদ সভা করেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কওমি ছাত্রঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনাস সরকার, হাফেজ মাওলানা ইসহাক আল মামুন, হাফেজ মাওলানা শাকিল আহমেদ ও মাওলানা ওয়ালিউল্লাহ।

বক্তারা বলেন, ৯০ ভাগ মুসলমানের রাষ্ট্রে পহেলা বৈশাখের শোভাযাত্রা হতে পারে না। এগুলো হিন্দু-খ্রিস্টানদের সংস্কৃতি ও কৃষ্টি কালচার। ভারতীয় সংস্কৃতির অংশ। তাই ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের কোথাও এই শোভাযাত্রা হতে দেওয়া হবে না।

বিক্ষোভ পরে সভা থেকে ঘোষণা দেওয়া হয়, আগামীকাল রবিবার পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করার জন্যে ফজরের নামাজের পরই মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে থাকবেন। কোনোভাবেই মঙ্গল শোভাযাত্রা করতে দেওয়া হবে না।

এদিকে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর প্রসঙ্গ টেনে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, নুসরাত আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। কিছু-কিছু মিডিয়া তাকে কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলে আখ্যায়িত করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নারী-পুরুষ সহশিক্ষার কারণেই আলিয়া মাদ্রাসায় এমন ঘটনা ঘটেছে। যারা নুসরাতকে পুড়িয়ে মেরেছে, আমরা তাদের বিচার দাবি করছি

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক