ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে ফেনীতে মাদ্রাসাশিক্ষক কারাগারে

ফেনী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ০৭:২৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৭:৩০

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক শহিদুর রহমান ফেনীর দাগনভূঞায় এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। উপজেলার কোরাইশমুন্সী দারুল কোরআন ওয়াস-সুন্নাহ মাদ্রাসার ওই শিক্ষকের নাম শহিদুর রহমান (৫৩)।  অভিযুক্ত শিক্ষকের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা সেনবাগের জয়ধর গ্রামে।

যৌন নিপীড়নের শিকার ছাত্রের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার ওই শিক্ষককে আটক করে পুলিশ। কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় আদালতে হাজির করা হলে দাগনভূঞা আমলি আদালতের বিচারক এস.এম এমরান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিপীড়নের শিকার ছাত্রের বাবা জানিয়েছেন তার ছেলে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। থানায় দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন, গত রবিবার রাতে মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক শহিদুর রহমানের যৌন নিপীড়নের শিকার হয় তার ছেলে। পরদিন বিষয়টি জানাজানি হলে ওই দিন রাতেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ পাঠান জানান, অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানি না করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের