রাঙামাটিতে ফণী মোকাবিলায় প্রস্তুতি সভা

রাঙামাটি প্রতিনিধি
০২ মে ২০১৯, ২০:৪১আপডেট : ০২ মে ২০১৯, ২০:৪১

রাঙ্গামাটি

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় রাঙামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফণী মোকাবিলায় রাঙামাটি সদরে ২১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় করা জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি মো. সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. দিদারুল আলম এবং সেনাবাহীনি বিজিবিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন,‘ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় রাঙামাটি সদরে ২১টি ৯ উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদরসহ ১০টি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ১০টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। সরকারি কর্মকতা-কর্মচারিদের ছুটি বাতিলসহ রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম