চট্টগ্রামে পাটকল শ্রমিকদের কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০১৯, ১৩:১৫আপডেট : ১৩ মে ২০১৯, ১৩:৩৭

চট্টগ্রামে পাটকল শ্রমিকদের কর্মবিরতি চলছে বকেয়া বেতন, মজুরি কমিশন-২০১৫ বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামে কর্মবিরতি পালন করছে পাটকল শ্রমিকরা। সোমবার (১৩ মে) সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন বলে জানিয়েছেন আমিন জুটমিল সিবিএ দফতর সম্পাদক কামাল উদ্দিন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশের সঙ্গে চট্টগ্রামেও আমরা পাটকল শ্রমিকরা কর্মবিরতি পালন করছি। সকাল নয়টা থেকে চট্টগ্রামের নয়টি পাটকল কারখানায় সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিকাল চারটা থেকে আমাদের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হবে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আমরা আজ সড়কেই ইফতার করবো।’
সোমবার দুপুর সাড়ে ১২টায় আমিন জুটমিলে গিয়ে দেখা যায়, ওই মিলের সব কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিকরা যে যার মত ঘুরাঘুরি করছেন। নেতাদের ইফতার আয়োজন তদারকি করতে দেখা গেছে। সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করা শ্রমিকরা আজ সড়কে ইফতার করবেন। তাদের জন্য এই ইফতারের আয়োজন করা হচ্ছে।
সিবিএ সভাপতি আরিফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছি। বিকালে আমাদের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হবে। আমরা আজ সড়কে আছর ও মাগরিবের নামাজ আদায় করবো। সড়কেই ইফতার করবো।’

আমিন জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১ সপ্তাহ অর্থাৎ দুই মাসেরও বেশি সময় ধরে বেতন বঞ্চিত। আমাদের এখন পর্যন্ত কোনও মজুরি কমিশন বাস্তবায়ন করা হয়নি। আমরা দীর্ঘদিন ধরেই এসব নিয়ে কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। বিজেএমসি, বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছি। কিন্তু কর্তৃপক্ষের কোনও ভ্রুক্ষেপ নেই।’

বাংলাদেশ পাটকল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন আমিন জুটমিলের ছয়টি ইউনিট রয়েছে। এর মধ্যে দুটি ইউনিট প্রায় সময়ই বন্ধ থাকে। অপর চারটি ইউনিটের কার্যক্রমও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা