টেকনাফে মালয়েশিয়া যাওয়ার পথে ১১ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ মে ২০১৯, ০৯:২০আপডেট : ১৪ মে ২০১৯, ০৯:৩৩

টেকনাফ কক্সবাজারের টেকনাফে দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে নারী ও কিশোরীসহ ১১ রোহিঙ্গাকে আটক করছে পুলিশ। সোমবার (১৩ মে) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিল। 

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিতে একদল লোক অবস্থান করার  খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১১ রোহিঙ্গাকে আটক করে। 

তারা হলেন, উখিয়া কুতুপালং ডি-ব্লকের নুর বেগম, শুকুরা খাতুন, সেতেরা, নুর ফাতেমা, কুতুপালংয়ের হামিদা খাতুন, ইয়াসমিন ফাতেমা, নুজুমা, জামতলীর মিনারা বেগম, কুসমিন, থাইংখালী সি-ব্লকের ছমিদা ও টেকনাফ মোচনী ক্যাম্পের জয়নাব বিবি। 

তিনি বলেন, মানবপাচারকারী চক্র পুনরায় রোহিঙ্গাদের টার্গেট করে পাচারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। মানব পাচারকারী চক্র কারা তাদের ধরতে অভিযান চলছে। আটক রোহিঙ্গাদের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে সিন্ধান্ত নেওয়া হবে।

এছাড়া গত ১২ মে রাতে বাহারছড়া এলাকা হতে মালয়েশিয়াগামী ৬ জন নারী ও ২ জন পুরুষকে আটক করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম