‘গরমে’ শ্রেণিকক্ষে অজ্ঞান দুই শিক্ষার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ২১:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২১:০৩

মুন্সীগঞ্জের শ্রীনগর ও টঙ্গীবাড়ীতে প্রচণ্ড গরমে বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থীর অজ্ঞান হয়ে পড়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে সুমি আক্তার (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে, শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী আল-আমিন (১৩) অজ্ঞান হয়ে গেলে তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রণয় মান্না দাস বলেন, ‘ওই শিক্ষার্থী (সুমি) সকালে কিছু খায়নি। তার ওপর তীব্র গরম। এ কারণে সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে‌। চিকিৎসা চলছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তোহা মো. শাকিল বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ আল আমিনকে হাসপাতালে আনা হয়। আমরা জানতে পারি, সে প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন তার চিকিৎসা চলছে। সে ভালো আছে।’

এদিকে, প্রচণ্ড গরমের কারণে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক ডা.  আবু হেনা মোহাম্মদ জামাল। তিনি বলেন, ‘আমরা অতিরিক্ত স্যালাইনের ব্যবস্থাসহ প্রস্তুত আছি।’

/এমএএ/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
গরমে কাঁচা পেঁয়াজ খাওয়া শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম