বাড়তি ভাড়া আদায়, হানিফসহ ৩ পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ মে ২০১৯, ২০:২৩আপডেট : ২১ মে ২০১৯, ২০:২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি– প্রতিনিধি)

ঈদ সামনে রেখে বাড়তি বাড়া আদায় করায় হানিফ পরিবহনসহ তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) বিকালে চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ জরিমানা করেন।

মনজুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদকে সামনে রেখে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে –এমন অভিযোগে আমরা প্রথমে নগরীর দামপাড়া এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করি। এসময় সেখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনও প্রমাণ পাইনি। পরে সেখানে এক যাত্রী আমাদের কাছে অভিযোগ করেন, স্টেশন রোডের বাস কাউন্টারগুলো বাড়তি ভাড়া আদায় করছে। তার অভিযোগের ভিত্তিতে আমরা স্টেশন রোডের বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করি। এখানে আমরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘স্টেশন রোডে অবস্থিত হানিফ পরিবহনের একটি কাউন্টারে যাত্রীবেশে টিকেট কাটতে গিয়ে দেখি চট্টগ্রাম থেকে রাজশাহীর প্রতি টিকেটে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। যেখানে নিয়মিত ভাড়া ৮০০ টাকা সেখানে তারা ঈদকে কেন্দ্র করে একহাজার ২০০ টাকা নিচ্ছে। এজন্য ওই কাউন্টারের ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে সেখানকার শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার ও শ্যামলী এন আর ট্রাভেলস কাউন্টার ম্যানেজারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন বাড়তি ভাড়া গ্রহণ না করে, সেজন্য সর্তক করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের