চেক জালিয়াতির অভিযোগে এছাক গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মে ২০১৯, ০৫:১৪আপডেট : ২৩ মে ২০১৯, ০৫:১৫

চট্টগ্রাম

চেক জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এছাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইউনুসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে মামলাটি দায়ের করেন মেসার্স জে কে ট্রেডিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলম।

বাদীপক্ষের আইনজীবী আবদুল গণি এ তথ্য জানিয়েছেন। আদালত মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বলেও তিনি জানান।

আবদুল গণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি মো. ইউনুস খাতুনগঞ্জের মেসার্স জে কে ট্রেডিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে আমদানি করা গম কেনেন। এর বিপরীতে তিনি জাহাঙ্গীর আলমকে ৪ কোটি ২৯ লাখ ৮০ হাজার চেক দেন। গত ২৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলম ব্যাংকে চেক জমা দিলে সেটি অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়। পরবর্তীতে আইনি নোটিশ দেওয়া হলেও ইউনুস টাকা না দেওয়ায় আজ জাহাঙ্গীর আলম আদালতে মামলা দায়ের করেছেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি