বান্দরবানে অস্ত্রসহ মগ লিবারেশন পার্টির নেতা আটক

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৩ মে ২০১৯, ১৫:৪২আপডেট : ২৩ মে ২০১৯, ১৫:৫৬

মগ লিবারেশন পার্টির এক নেতা মংটু মারমা

বান্দরবানে মগ লিবারেশন পার্টির শীর্ষ নেতা মংটু মারমাকে দেশীয় বন্দুকসহ আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২২ মে) সন্ধ্যায় রুমা উপজেলার বগালেক পাড়া ও রুমা বাজার পাড়ার সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুর্গম এলাকা থেকে তাকে আটক করে।

অভিযানের নেতৃত্ব দেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেনান্ট কর্নেল মোহাম্মদ শাহনেওয়াজ এসইউপি, পিএসসি।

তিনি বলেন,‘রুমা জোনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের সঙ্গে কোনও আপস হবে না। এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর রুমার বাসাদেও পাড়ার কারবারীকে অপহরণ এবং ২০১৯ সালে রুমার পলিকাপাড়া থেকে ৪ কাঠুরিয়াকে অপহরণসহ তার বিরুদ্ধে গুম, খুন ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন পাড়ার নিরীহ জনগণকে হত্যা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম