ফেনী থেকে অপহৃত স্কুলছাত্রী লক্ষ্মীপুরে উদ্ধার

ফেনী প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৫:০৩আপডেট : ২৬ মে ২০১৯, ১৯:২৭

ফেনী

ফেনীর দাগনভূঞা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অপহরণকারী রবিউল হককেও আটক করে।

দাগনভূঞা থানার এস আই জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার অপহরণকারী রবিউল হককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

তিনি জানান, ‘দাগনভূঞা বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রীকে উপজেলার পূর্ব চন্দ্রপুর গ্রামের আবদুর রহীমের ছেলে রবিউল হক (২০) গত ১৫ মে অপহরণ করে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর  মেয়েকে না পেয়ে তার বাবা থানায় ডায়েরি করেন। একপর্যায়ে মেয়ের সন্ধান পেয়ে তিনি অপহরণকারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তারা মেয়েকে ফেরত দেওয়ার কথা বলে সময় নষ্ট করছে দেখে তিনি পুলিশকে বিষয়টি জানান।’

এস আই জামাল হোসেন আরও জানান, পুলিশ শনিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী রবিউল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি