নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৯ মে ২০১৯, ২৩:১৭আপডেট : ২৯ মে ২০১৯, ২৩:৪৫

কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে নতুন মসজিদের মিনারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার ঢালুয়া ইউপির মন্নারা পূর্বপাড়া নুরু মিয়াজী মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল আলম এ খবর নিশ্চিত করেন।

নিহত দুইজন হলেন– হবিগঞ্জের বানিয়াচং গ্রামের মাসুকের ছেলে মাসুম (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে সবুজ (২৫)।

স্থানীয় সূত্র জানায়, গত ৪-৫ মাস ধরে হবিগঞ্জের এক ঠিকাদারের মাধ্যমে নুরু মিয়াজী নতুন মসজিদের মিনারের কাজ চলছিল। অন্যদিনের মতো আজ বুধবারও দুই নির্মাণ শ্রমিক মাসুম ও সবুজ মিনারের ওপর বাঁশ বেঁধে কাজ করছিলেন। এসময় মসজিদের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সঙ্গে মিনারের বেঁধে রাখা বাঁশ বিদ্যুতায়িত হওয়ায় ওই দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি-৪ এর নাঙ্গলকোট ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহীদ উদ্দিন বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।’

নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের