ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০১৯, ০৯:২৬আপডেট : ০১ জুন ২০১৯, ১২:২৩

গ্রেফতার

চট্টগ্রামে এক কিশোরীকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর আসকারদিঘীর পশ্চিম পাড় এলাকার রানা মিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার শাহিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার শতুরাশরিফ এলাকার মৃত হামদু মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর আসকারদিঘীর পশ্চিম পাড় এলাকার রানা মিয়ার বাড়িতে ভাড়া থাকে।

কোতোয়ালি থানার পরিদর্শক কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন,‘ভ্যান চালক মোস্তফা তার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে একই  বাড়িতে ভাড়া থাকেন। শুক্রবার বেলা ১১টার দিকে তার স্ত্রী ছোট মেয়েকে (ভিকটিম) বাসায় একা রেখে জামাল খান এলাকায় ডাক্তার দেখাতে যান। এসময় ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া শাহিন মিয়া ভিকটিমকে একা পেয়ে ধর্ষণে চেষ্টা করে। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরে এসে ভিকটিমকে উদ্ধার ও শাহিন মিয়াকে আটক করে। পরে ভিকটিমের পরিবার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে শাহিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সন্ধ্যায় শাহিন মিয়ার বিরুদ্ধে কিশোরীর বাবা মোস্তফা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন