চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
০৭ জুন ২০১৯, ২১:০০আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:১৭

সড়ক দুর্ঘটনা কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা বেগম (৪৫) ও ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার দীপক পালের ছেলে সনাক পাল (২৬)।

এসআই আলমগীর বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় কক্সবাজারগামী ইউনিক পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই রওশন আরা বেগম নামে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আহত হন পাঁচ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সনাক পাল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’ লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি