ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনী প্রতিনিধি
০৯ জুন ২০১৯, ১০:৫১আপডেট : ০৯ জুন ২০১৯, ১০:৫১

বন্দুকযুদ্ধ ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। শনিবার (৮ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর এলাকায় এই ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত দুইজন মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত।
নিহতদের মধ্যে মাহবুবুল হাসান রুবেলের বাড়ি কুমিল্লার বাংগুড়া গ্রামে। আরেকজনের পরিচয় জানা যায়নি। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শনিবার ভোররাতে ফতেহপুর রেলগেট এলাকায় কয়েকজন কারবারি বিপুল পরিমাণ মাদক নিয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালালে দুই কারবারি গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে একটি হটপট পাওয়া যায়, যার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম