অনুমোদনহীন ওষুধ বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০১৯, ২১:২১আপডেট : ১২ জুন ২০১৯, ২১:৩৩

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনহীন ওষুধ আমদানি ও বিক্রি করায় চট্টগ্রাম নগরীর তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ জুন) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

তিন ফার্মেসির মধ্যে গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা ও ডায়মন্ড ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আশপাশের ফার্মেসিগুলোতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে –এমন অভিযোগ পেয়ে আজ (বুধবার) দুপুরে অভিযান পরিচালনা করি। এসময় ইপিক মার্কেটের গাজী ফার্মেসি ও সার্জিক্যাল, সাথী মেডিক্যাল হল ও ডায়মন্ড ফার্মেসিতে গেলে দেখা যায়, এসব দোকান ওষুধ প্রশাসন থেকে ইস্যু করা লাইসেন্সের শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনা করছে এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রি করছে। এ কারণে তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘তিন ফার্মেসিতে ফ্লিট ইনেমা, পিএম-ও- লাইন, ভেইন-ও-লাইন, জিএনসি মেগা ম্যান, সোমাচেক-৩, গোনাল, ফ্লুফেনাজিন ডেকেনোট, বিরায়েট, উইমেনস আল্ট্রা মেগা, রেসোগামা, ফিস অয়েল, এন্টি ডি (রো), ট্রায়ামসিনোলোন এসিটোনাইড, ডিসপো ভ্যান নামের অনুমোদনহীন ঔষুধ পাওয়া গেছে।'

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের