কর্ণফুলী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ২০:১৪আপডেট : ১৩ জুন ২০১৯, ২০:২৩

কর্ণফুলী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আনোয়ারুল আরিফিন (১৯)। এ ঘটনায় নিখোঁজ আরেকজন হাবিব হাসানকে (৩৫) উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে কাপ্তাই থানা পুলিশ। আরিফিন ও হাবিব সম্পর্কে মামা-ভাগ্নে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম হালিশহর থেকে কাপ্তাই বেড়াতে আসেন। শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যান। পরে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবরী দল তাদের উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম হালিশহর থেকে ওয়াগ্গ্যা ইউনিয়নের শিলছড়ি এলাকায় কাপ্তাই নদীতে বেড়াতে আসেন আরিফিন ও হাবিব। দুপুরে নদীতে গোসল করতে নামলে বৃষ্টি শুরু হয়। পরে নদীর স্রোতে তারা ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবরি দল তাদের উদ্ধারে নদীতে নামে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর বাংলা ট্রিবিউনকে জানান, ‘ নিখোঁজ দুইজনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি আরেকজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের কাজ চলমান রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম