ইয়াবাসহ আটক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০১৯, ০৩:৩৯আপডেট : ১৬ জুন ২০১৯, ০৩:৫১

ইয়াবাসহ আটক পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার পুলিশের টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ জুন) নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সঞ্জয় গুহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সিদ্দিকুর ছাড়াও রেলওয়ে পুলিশে কর্মরত টিএসআই বাবলু খন্দকারসহ দুই জনকে আসামি করা হয়েছে।

এসআই সঞ্জয় গুহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিকুর রেলওয়ে পুলিশে কর্মরত টিএসআই বাবলু খন্দকার ও অপর একজনের সঙ্গে মিলে ইয়াবার বেচা-কেনার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সিদ্দিকুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাবলু খন্দকারকে গ্রেফতার করতে অভিযান চলছে।

এরআগে, শুক্রবার (১৪ জুন) বিকালে মোটরসাইকেলে করে ইয়াবা পরিবহনের সময় চট্টগ্রাম নগরীর সিজিএস কলোনি এলাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাবের একটি টিম যৌথ সিদ্দিকুরকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, মাসখানেক আগে সিদ্দিকুরকে শিকলবাহা পুলিশ ফাঁড়ি থেকে ট্রাফিক পুলিশের বন্দর জোনে বদলি করা হয়। এরপর সে ২১ দিনের ছুটিতে যায়। তবে এখনও তিনি ছাড়পত্র নেননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি