রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১৮:০৭আপডেট : ১৬ জুন ২০১৯, ১৮:১১

গ্রেফতার দুইজন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- বাচ্ছু মিয়া (২৬) ও মাসুদ আলম (২৩)। রবিবার (১৬ জুন) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

রায়পুর থানার ওসি তোতা মিয়া বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় অজ্ঞাত দুইজনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত বাচ্ছু ও মাসুদকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। অজ্ঞাত দুইজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’

ওসি জানান, দুপুরে ওই গৃহবধূকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। সকালে তিনি রায়পুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এতে চর আবাবিল এলাকার সৈয়দ আহম্মেদ আলীর ছেলে বাচ্ছু মিয়া ও আলাউদ্দিন মাঝির ছেলে মাসুদ আলমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও  দুজনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, শনিবার (১৫ জুন) রাত ১১টার দিকে ওই গৃহবধূ তার ঘরে ছিলেন। তখন চারজন ঘরে ঢুকে এবং তাকে ধর্ষণ করে। তার স্বামী ও ছেলে ঢাকায় থাকেন। বাচ্ছু ও মাসুদকে ওই গৃহবধূ চিনতে পারেন। তখন তারা বিষয়টি কাউকে বললে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে