সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির হুমকির মুখে দেশ: দিলীপ বড়ুয়া

রাজশাহী প্রতিনিধি
২২ জুন ২০১৯, ২১:১৯আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৩৩

বক্তব্য রাখছেন দিলীপ বড়ুয়া (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, ‘দেশ এখন সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির হুমকির সম্মুখীন। এই অপশক্তিকে মোকাবিলার জন্য সব প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’

শনিবার (২২ জুন) রাজশাহীর পবা উপজেলা অডিটোরিয়ামে এমএল-এর বিভাগীয় কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, ‘ধানসহ কৃষকের উৎপাদিত সব কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদবিরোধী অভিযানকে আরও শক্তিশালী করতে হবে। অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

এমএল-এর পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন–  কেন্দ্রীয় সদস্য অ্যাড. জাহাঙ্গীর আলী, রাজশাহী জেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আনসার আলী, মহানগর সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সামশুজ্জামান ডালিম, মহানগর সম্পাদক মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান, এরশাদ আলী প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের