অভিযোগ পেয়ে খাগড়াছড়ি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১১:১৮আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:০৬

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পেয়ে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ জুন) দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সরকারি ফি’র অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পায় দুদক। পরে অভিযুক্ত কর্মচারী সুরুজ ত্রিপুরাকে মঙ্গলবারের মধ্যে বদলি করতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক শওকত কামালকে নির্দেশ দেন দুদক কর্মকর্তারা।

পাসপোর্ট কার্যালয়ে আসা অনেকের অভিযোগ, ফরম পূরণ, ছবি তুলতে প্রতিটি টেবিলেই টাকা দিতে হয়। টাকা না দিলে কোনও কাজই করেন না পাসপোর্ট অফিসের লোকজন। কেউ প্রতিবাদ করলে হয়রানির শিকার হতে হয়।

উপসহকারী পরিচালক শওকত কামাল জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় কর্মচারীদের দিয়ে কাজ করাতে হয়। এই সুযোগে একটি স্বার্থান্বেষী মহল সুযোগ নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনবল চাওয়া হয়েছে। দুদক কর্মকর্তারা যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নাসির উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন ও অভিযোগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে বেশকিছু ঘটনার সত্যতা পেয়েছেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাসপোর্ট কার্যালয়ে অভিযান শেষে দুদক টিম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করে। 

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি