ফেনীতে প্রতারণার অভিযোগে দুই আইনজীবীর সদস্য পদ স্থগিত

ফেনী প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ১৪:০৭আপডেট : ২৭ জুন ২০১৯, ১৪:০৭

ফেনী

প্রতারণার অভিযোগে ফেনী আইনজীবী সমিতি দুই আইনজীবীর সদস্য পদ স্থগিত করেছে।  বুধবার (২৬ জুন) রাতে সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেনী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী এ কথা জানান।

এতে অভিযুক্ত অ্যাডভোকেট মজিবুর রহমানের তিন বছরের ও অ্যাডভোকেট হেদায়েত উল্যাহ ভূঁইয়ার দুই বছরের জন্য সদস্য পদ স্থগিত করা হয়েছে।

ফেনী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ফেনী আদালতে আবুল কাশেম নামে এক ব্যক্তি দু’টি দেওয়ানি মামলা দায়ের করেন। যার নং ৩০/১৪ ও ৫০/১৪।  অভিযুক্ত এই দুই অ্যাডভোকেট পরস্পর যোগসাজসে আদালতে ভুয়া বাদী হাজির করে মামলা দু’টি প্রত্যাহার করে নেন।  আদালত বিষয়টি সম্পর্কে জানার পর আইনজীবী সমিতিকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশন দেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে