টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

টেকনাফ প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ০৮:৪৮আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৩:১২

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মালেক  (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে  টেকনাফের নেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। 

পুলিশের দাবি, নিহত  মালেক একজন ইয়াবা ব্যবসায়ী। সে টেকনাফের নতুন পল্লানপাড়ার মৃত মকবুল আহমদের ছেলে।

 ওসি প্রদীপ কুমার দাশ  বলেন, 'বৃহস্পতিবার ভোরে টেকনাফের নেঙ্গুরবিল এলাকায় পুলিশের একটি দল ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে একদল মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় মালেক নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সময় সে মারা যায়।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ‘পুলিশ ভোরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নিয়ে আসেন। তার বুকের দুই পাশে গুলিবিদ্ধ ছিল। এছাড়া, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মালেকের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি, ২১টি গুলির খোসা ও পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাদক ও অস্ত্র আইনে মামলা করা হবে।

/জেবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই