পাহাড়ি ঢলে উখিয়ায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ২১:৪৫আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৫৪

রোহিঙ্গা শিবির (ফাইল ছবি)

পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ১৪নং হাকিমপাড়া রোহিঙ্গা শিবির থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলো– উখিয়ার ১৪নং হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের ১৬নং ব্লকের আবদুস সালামের ছেলে আনোয়ার সাদেক (৭) ও তার ভাই আনোয়ার ফয়সাল (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) সকালে অন্যদিনের মতো পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া খেলার মাঠে খেলতে যায় দুই রোহিঙ্গা শিশু। এরপর সারাদিন ঘরে না ফেরায় পরিবার ও আশেরপাশের লোকজন খুঁজতে বের হয়। পরে রাতে ওই এলাকার পাহাড়ি ঢলে ভাসমান অবস্থায় দুই শিশুকে পাওয়া যায়।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘পাহাড়ি ঢলে দুই রোহিঙ্গা শিশু মৃত্যুর খবরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

উখিয়া হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই আনবিক চাকমা বলেন, ‘পাহাড়ি ঢলে সাদেক ও ফয়সাসের মৃত্যু হয়েছে; তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপরে আইনি প্রক্রিয়া চলছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের