অধ্যাপকের গায়ে কেরোসিন, আরও এক শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুলাই ২০১৯, ২৩:১০আপডেট : ১১ জুলাই ২০১৯, ২৩:৩৩

ঘটনার দিন ইউএসটিসির মেইন গেইটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অধ্যাপক মাসুদ মাহমুদকে (ফাইল ছবি)

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ইউএসটিসি) অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার ঘটনায় ময়নুল আলম অনিক নামে আরও এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খুলশী থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে অধ্যাপকের গায়ে কেরোসিন ঢালার ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে  গত ২ জুলাই ঘটনার পরপরই পুলিশ মাহমুদুল হাসান নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে। তাকে দুই দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষকের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার ঘটনায় অনিক জড়িত ছিল, বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়ার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।’

ময়নুল আলম অনিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মার্স্টাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর আগে অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে একবছরের জন্য বহিষ্কার করে।

উল্লেখ্য, ২ জুলাই দুপুর ১২টার দিকে পঞ্চম সেমিস্টারের ক্লাস শেষ করে বিভাগের চেয়ারম্যানের কক্ষে গেলে সেখানে মাসুদ মাহমুদের সঙ্গে একই বিভাগের শিক্ষার্থীদের তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে ওই শিক্ষককে টেনে হেঁচড়ে লিফটে নিচে নামিয়ে আনে কয়েকজন। পরে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে দেয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের