বৈরী আবহাওয়ায় সাজেকসহ পর্যটন কেন্দ্রে সতর্কতা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১৬:৫৪আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৭:৫৪

ভারী বর্ষণে খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত রাস্তা বৈরী আবহাওয়ার করাণে পাহাড় ধসের শঙ্কায় সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোয় ভ্রমণে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।  এসব পর্যটন কেন্দ্রে পর্যটকদের যেতে নিরুৎসাহিত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্গম এলাকায় যানবাহন চলাচল সীমিত করতে দু’দিনের সতর্কতা জারি করা হয়েছে। খাগড়াছড়ি সদরের পানিবন্দি লোকজন ঘরে ফিরতে পারলেও দীঘিনালার শতাধিক পরিবার এখনও পানিবন্দি। উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগে কাজ করা হচ্ছে।

ভারী বর্ষণে খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত রাস্তা

খাগড়াছড়িতে শুক্রবার (১২ জুলাই) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। জেলা সদর ও পানছড়ি উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি সরে যাওয়ায় বসতবাড়িতে ফিরে গেছেন লোকজন। দীঘিনালার মেরু এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদুর সঙ্গে এখনও সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

গত কয়েক দিনের প্রবল বর্ষণে খাগড়াছড়ি সদরের মধুপুর বাজার, জিরোমাইল, পানছড়িসহ বেশ কয়েকটি স্থানে সড়ক, কালভার্ট ও কৃষি জমির চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান