খাগড়াছড়ির দীঘিনালার নয় মাইল এলাকায় ফল ব্যবসায়ী রুপচান মিয়া (৩৫)কে গুলির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ’র সদস্যেক আটক করেছে সেনাবাহিনী। তার নাম শুকেন্দু ত্রিপুরা। তিনি ইউপিডিএফ’র প্রসীতপন্থী গ্রুপের সদস্য।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাঙ্গামাটির লংগদু থেকে ফল নিয়ে ট্রাকে করে চট্টগ্রাম যাওয়ার পথে রুপচানকে গুলি করা হয়। পরদিন শুক্রবরা অভিযান চালায় সেনাবাহিনী।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, চারটি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর জোন বীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, ইউপডিএফ (মূল) এর সদস্যরা বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে—এমন গোয়েন্দা তথ্যের অপারেশন চালনো হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য অনুযায়ী অত্র জোন কর্তৃক অপারেশন পরিচালনা করা হলে উল্লেখিত চাঁদাবাজকে আটক করা হয়।
ফল ব্যবসায়ীকে গুলির ঘটনায় তাৎক্ষনিক নিন্দা ও প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আসাদ উল্লাহ।








