লালদিয়ার চরে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০১৯, ০৪:২০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৪:৩৫

 

চলছে উচ্ছেদ অভিযান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী পাড়ে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে দুইশ’র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সোমবার (২২ জুলাই) নগরীর পতেঙ্গা থানার লালদিয়ার চরে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। বন্দর ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ তথ্য জানিয়েছেন।

গৌতম বাড়ৈ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার লালদিয়ার চরে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে অবৈধভাবে গড়ে তোলা দুইশ’র বেশি কাঁচা-পাকা বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে অভিযানে প্রায় পনের একর জায়গা উদ্ধার করা হলো। অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলোও ধারাবাহিকভাবে উচ্ছেদ করা হবে।’

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, লালদিয়ার চরে অবৈধভাবে বসতঘর তুলে প্রায় দুই হাজার পরিবার বসবাস করছে। এর মধ্যে শুধু কর্ণফুলী পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। সেখানে একটি মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করা হবে।

এদিকে, বন্দরের এই সিদ্ধান্তের বিরোধীতা করে আসছেন লালদিয়ার চরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা স্থানীয়রা। তাদের দাবি, স্থানীয় কিছু প্রভাবশালীর কাছ থেকে তারা জায়গাগুলো কিনে এতদিন বসবাস করে আসছেন। বন্দর কর্তৃপক্ষ তাদের সরে যাওয়ার জন্য সময় না দিয়েই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। কর্তৃপক্ষের কাছে তারা পুনর্বাসনের দাবি জানিয়ে আসলেও কোনও ধরনের ব্যবস্থা না করেই তাদের বসতঘর গুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কে জানতে চাইলে উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি আলমগীর হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের কাছে আমরা ক্ষতিপূরণ দাবি করেছিলাম। উচ্ছেদের কবলে পড়া পরিবারগুলোকে পুনর্বাসন করার দাবি জানিয়েছি। বন্দর কর্তৃপক্ষ আমাদের আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু এখন পুনর্বাসন না করেই উচ্ছেদ অভিযান শুরু করে দিয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম