কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা

পলাতক আসামিদের মালামাল ক্রোকের আদেশ জারি পেছালো

কুমিল্লা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১৭:২৫আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:২৬

ফাইল ছবি কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহতের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক আসামিদের মালামাল ক্রোকের আদেশ জারির পরবর্তী তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর বুধবার দুপুরে এ আদেশ দেন।

এ মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতলে চিকিৎসাধীন থাকায় তিনি আজ হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত খালেদা জিয়াসহ সব প্রার্থনাকারী আসামিদের সময় মঞ্জুর করেন। এসময় তিনি পলাতক আসামিদের মালামাল ক্রোক আদেশ জারির জন্য আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। এই মামলায় খালেদা জিয়া জামিনে আছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের তিন ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের হরতালে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় আট জন নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ বিএনপির ঊর্ধ্বতন কয়েকেজন নেতাসহ ৫৬ জনকে আসামি করে একটি মামলা করেন। একই তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। পরবর্তীতে একই থানার এসআই ফিরোজ মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা এমকে আনোয়ারের মৃত্যু হলে তাকে বাদ দিয়ে ৭৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের