৬০ হাজার টাকার জাল নোটসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০১৯, ১৩:৫২আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৪:৩৬

চট্টগ্রামে ৬০ হাজার টাকার জাল নোটসহ আটক ১

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ৬০ হাজার টাকার জাল নোটসহ মনির হোসেন (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে তাকে ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ ধুরুং এলাকার দুলাল মিয়ার বাড়ি থেকে আটক করা হয়। ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার এ কথা জানান।

আটক মনির হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বিহাড়া মধ্যপাড়ার মৃত দাইয়া মিয়ার ছেলে। সে ফটিকছড়ির একটি বাসায় ভাড়া থাকেন। 

ওসি বাবুল আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাসায় অভিযান চালিয়ে মনির হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর সে নিজের বিছানার নিচে লুকিয়ে রাখা একটি লাল ব্যাগ থেকে জাল টাকাগুলো বের করে দেয়। ওই ব্যাগে এক হাজার ৬০টি নোট ছিল। এছাড়াও ওই বাসা থেকে ১টি পাসপোর্ট, ৮টি সিম ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার