কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও এক রুয়েট ছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১৭:০৪আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৭:০৭

আরিফুল ইসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরও এক ছাত্রের লাশ মিলেছে। তার নাম আরিফুল ইসলাম (২১)। রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নাজিরারটেক পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার (১০ আগস্ট) বিকালে রফিক মাহমুদের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরিফুল ইসলাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্সের ১৭ তম ব্যাচের ছাত্র।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমার জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফুল ইসলামসহ আট বন্ধু মিলে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলে। পরে তারা গোসল করতে নামলে পাঁচ জন ভেসে যায়। আহমেদ কাদের, ইমরুল শাহেদ ও মোবাশ্বেরুল ইসলামকে লাইফগার্ডের কর্মীরা উদ্ধার করলেও রফিক মাহমুদ (২১) ও রুয়েটের ছাত্র আরিফুল ইসলাম (২০) নিখোঁজ থাকে। একইদিন বিকাল পৌনে ৫টার দিকে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রফিক মাহমুদের মৃতদেহ উদ্ধার করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের