বাঞ্ছারামপুরে মেঘনায় ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ২০:৪০আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২০:৪৭

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদীতে ডুবে সামিয়া (৮) ও ইলমা (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর থানার ওসি মো. সালাহ্ উদ্দিন এ খবর নিশ্চিত করেন।

মৃত সামিয়া পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামের খলিল মিয়ার মেয়ে ও ইলমা একই গ্রামের করিম মিয়ার মেয়ে। তারা দুইজন ঢাকায় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো। ঈদ উপলক্ষে তারা দাদাবাড়ি ডোমড়াকান্দি গ্রামে বেড়াতে এসেছিল।

পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বলেন, ‘বেলা দেড়টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে সামিয়া ও ইলমা বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজনের খোঁজাখুঁজির ঘণ্টা দেড়েকের মাথায় নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। বিকালে নিহতদের লাশ দাফন করা হয়।’

ওসি মো. সালাহ্ উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়েছি। মৃত দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের