বাঘাইছড়িতে যুব সমিতির দুই নেতা খুনের ঘটনায় মামলা

রাঙামাটি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ২২:০২আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২২:০৪

রাঙামাটি রাঙামাটির বাঘাইছড়িতে যুব সমিতির দুই নেতা খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত এনো চাকমার  স্ত্রী সুনয়না চাকমা বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেছেন।

বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর জানান, বাঘাইছড়িতে শতসিদ্ধি চাকমা (৩৫) ও এনো চাকমা (৩০) হত্যার ঘটনায় মামলাটি দায়ের হয়েছে। এতে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাকে আসামি করা হয়েছে। এছাড়া ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকেও আসামি করা  হয়েছে।

প্রসঙ্গত, ঈদের আগের দিন রবিবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাবুপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশে নিজ বাসায় তারা হত্যার শিকার হন। ব্রাশ ফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও উপজেলা যুব সমিতির নেতা এনো চাকমাকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় জনসংহতি সমিতির (এমএন লারমা) সন্তু লারমার নেতৃত্ত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করলেও দলটি অভিযোগ অস্বীকার করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের