কাতার থেকে দেশে ফিরে সড়কে প্রাণ হারালেন দুই ভাই

ফেনী প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ০৭:০৫আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৭:১৯

দুর্ঘটনাকবলিত মাইক্রোবস কাতার থেকে দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন ফেনীর পরশুরামের সালাউদ্দিন (৫৫) ও আব্দুল মালেক (৫৯)। তারা দুই ভাই মঙ্গলবার (২০ জুলাই) সকালে পরিবারের সঙ্গে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে গ্রামের বাড়ি ফেরার পথে কুমিল্লার ছয়ঘড়িয়া-কুরছাপ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। গত ১৫ আগস্ট কাতার থেকে দেশে এসে ঢাকার অবস্থান করছিলেন তারা।

দুর্ঘটনায় আহত হন—নিহত আব্দুল মালেকের স্ত্রী নিপু আক্তার (৫০), ছেলে তাহসিন আহমেদ (২৪) ও তাহমিদ (১৮) এবং মেয়ে ফাতিম মালেক (১২)। তারা ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে।

নিহত আব্দুল মালেকের স্ত্রী নিপু আক্তারের খালাতো ভাই ইঞ্জিনিয়ার দিদার জিয়া জানান, গত ১৫ আগস্ট কাতার থেকে দেশে এসে ঢাকার বাসায় অবস্থান করছিলেন সালাউদ্দিন ও আব্দুল মালেক। মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে গ্রামের বাড়ি পরশুরামের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে রাওনা হন তারা। মাইক্রোবাসটি চান্দিনার ছয়ঘড়িয়া-কুরছাপ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাকা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই ভাই নিহত হন। আহত হন চার জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, নিহতদের লাশ মঙ্গলবার রাত ১০টায় গ্রামের বাড়িতে আনা হলে শোকের ছায়া নেমে আসা। নিহতের স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠে। রাতে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী