শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

ফেনী প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১০:৩৯আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:০৭

গ্রেফতার ফেনীর ছাগলনাইয়ায় চকোলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে আহছান উল্যাহ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের কাশিপুর গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতার আহছান উল্যাহ (৫২) উপজেলার রাধানগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ‍ জানায়, কাশিপুর গ্রামের আলী আহাম্মদ মৌলভী বাড়ির আহছান উল্যাহ চকোলেট দেওয়ার কথা বলে ৫ বছরের এক শিশুকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে হাজী ইলিয়াছ কোম্পানির বিল্ডিংয়ের তৃতীয় তলার ছাদে নিয়ে সে ধর্ষণ করে। পরে মেয়েটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষক আহছান উল্যাহকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে ।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম