ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ১৯:২৩আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৯:৪০

 

ট্রেনে কাটা পড়ে নিহত দুই শিক্ষার্থী কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিনা, তা নিয়ে চলছে নানা কথা। কিন্তু, তাদের পরিবার থেকে দাবি করা হয়েছে, প্রেমের বিষয়ে তারা কিছু জানেন না।

শুক্রবার (২৩ আগস্ট) আদর্শ সদর উপজেলার বদরপুর এলাকায় রেলসেতুর দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে স্বপ্নীল হক আদিত্য (১৩)ও ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে সেতু রায় (১৪)। ছেলেটি কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের সপ্তম শেণির ছাত্র ছিল। মেয়েটি রেলওয়ে পাবলিক স্কুলের নবম শেণির ছাত্রী ছিল।

নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

সেতু রায়ের মা গোলাপী রানী রায় জানান, ‘তার মেয়ে শুক্রবার সকাল পৌনে ১০টায় নগরীর বাগিচাগাঁও এলাকায় পাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টার দিকে ট্রেনে কাটা পড়ে সেতু মারা গেছে বলে তিনি খবর পান। নিহত আদিত্যের সঙ্গে সেতুর কোনও প্রেমের সম্পর্ক ছিল কিনা, তিনি জানেন না।’

স্বপ্নীল হক আদিত্যের বাবা মনিরুল হক বলেন, ‘নগরীর রেইসকোর্স এলাকায় পাইভেট পড়তো আদিত্য। শুক্রবার সকাল ১১টায় পাইভেট পড়তে বাড়ি থেকে সে বের হয়। দুপুর ১২টার দিকে আমরা খবর পাই, আদিত্য ট্রেনে কাটা পড়ে মারা গেছে। সেতু রায়ের সঙ্গে আদিত্যের কোনও প্রেমের সম্পর্ক ছিল কিনা, তা আমার জানা নেই।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও কুমিল্লা সদর সার্কেল তানভীর সালেহীন ইমন বলেন, ‘নিহত দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে, না ট্রেনে কাটা পড়ে মারা গেছে; তা পুলিশ খতিয়ে দেখছে।’

কুমিল্লা রেলওয়ে (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মেজবাউল হক মেজবাহ জানান, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বদরপুর এলাকা অতিক্রম করছিল। তখন দুই শিক্ষার্থী ওই ট্রেনে কাটা পড়ে। স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘুরতে গিয়ে সেতু রায় নামে ওই মেয়েটি রেল লাইনের একটি অংশে আটকা পড়ে।  আদিত্য তাকে বাঁচাতে যায়। পরে তারা দুই জনই ট্রেনে কাটা পড়ে মারা যায়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের