মেঘনায় ঘুরতে এসে নৌকাডুবি, নিখোঁজ ২

চাঁদপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১১:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১২:৩৪

চাঁদপুর চাঁদপুরে মেঘনায় নৌকাডুবিতে ২ যুবক নিখোঁজ রয়েছে। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় মেঘনায় ৯ জনকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। সাতজনকে উদ্ধার করা গেলেও সোমবার দুপুর পর্যন্ত বাকি দু’জনের খোঁজ মেলেনি।

নিখোঁজ দু’জন হলেন, মহসিন (২৬) ও খোকন (২৫)। তারা দু’জনই ঢাকায় চাকরি করেন।
খোকনের ভাই শাহ আলম ও মহসিনের ভাই শুক্কুর বলেন, রবিবার বিকালে সদর উপজেলার আখনেরহাট থেকে নৌকা নিয়ে ঘুরতে বের হয় তারা। সন্ধ্যার দিকে নৌকাটি পুরানবাজার দুধঘাট এলাকায় আসার পর মেঘনার ঘূর্ণি স্রোতের মধ্যে পড়ে উল্টে যায়। সাতজনকে অন্য একটি ট্রলার এসে উদ্ধার করে। কিন্তু পানিতে তলিয়ে যায় মহসিন ও খোকন। ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি।
চাঁদপুর নৌপুলিশের এসপি মোশারফ হোসেন বলেন, সাত বন্ধু মিলে নৌকা ভ্রমণে বের হলে পুরানবাজার মেঘনা নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকার দুই মাঝি পাঁচজনকে উদ্ধার করলেও দু’জন এখনও নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নদীতে অভিযান চালাচ্ছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী