সীমান্তে এক রোহিঙ্গা নিহত, পুলিশের ধারণা স্থলমাইন বিস্ফোরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৫

টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার ৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী তুইঙ্গাপাড়া এলাকা থেকে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনঃপ্রবেশ ঠেকাতে সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে, তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করে। তার বয়স অনুমানিক ৩৬ হবে। এ সময় তার পরনে লুঙ্গি-গেঞ্জি ছিল। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির শরীরের দুই পা বিচ্ছিন্ন ও চোখ উপড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘বিজিপি’ সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারে, সেজন্য সীমান্তে বিজিপি স্থলমাইন পুঁতে রেখেছে। এই স্থলমাইনে কাঠ কুড়াতে যাওয়া এক রোহিঙ্গা বিস্ফোরণে মারা যাওয়ার খবর শুনেছি।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের