চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

চবি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

ভর্তি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করছেন ভারপ্রাপ্ত উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার ভর্তি আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, ‘নিজস্ব অটোমেশনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে । এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। ভর্তি পরীক্ষা কারও একার বিষয় নয়। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই এই কাজের সঙ্গে জড়িত। আশা করছি সবার সহযোগিতার মাধ্যমে পুরো ভর্তি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে পারবো।’
এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দু’টি উপ-ইউনিটের অধীন ৫৩টি বিভাগ/ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষার আবেদনের ফি ধার্য করা হয়েছে প্রতি ইউনিট/উপ-ইউনিটের জন্য ৪৭৫  টাকা ও আবেদন প্রসেসিং ফি বাবদ ৭৫ টাকা। সবমিলিয়ে ৫৫০ টাকা। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর  আবেদন ফি জমা দেওয়া যাবে ১ অক্টোবর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট http://admission.cu.ac.bd থেকে জানা যাবে।
প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা হবে ২৭-৩১ অক্টোবর পর্যন্ত। বি-ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর, ডি- ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর, এ-ইউনিটের পরীক্ষা  ২৯ অক্টোবর, সি-ইউনিটের পরীক্ষা ৩০ অক্টোবর হবে। আর উপ-ইউনিট বি-১ ও ডি-১ এর পরীক্ষা ৩১ অক্টোবর হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী