লক্ষ্মীপুরে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৯

জেলা স্টেডিয়াম মাঠ খেলোয়াড় ও দর্শকরা লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার সময় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলা স্টেডিয়াম মাঠে দু’দলের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

জানা যায়, শনিবার বিকালে জেলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের সেমিফাইনাল খেলা চলছিল। খেলায় ভবানীগঞ্জ ইউনিয়ন, দালাল বাজার ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে। এতে ক্ষিপ্ত হয়ে দালাল বাজার ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকরা ভবানীগঞ্জ ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় ভবানীগঞ্জ ইউনিয়নের খেলোয়াড়সহ উভয়পক্ষের ২০ জন আহত হন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, ‘জয়-পরাজয় নিয়ে হঠাৎ দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এমপি শাহজাহান কামাল। তিনি খেলার মাঠে নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করেন। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি