বাঘাইছড়িতে এমএন লারমা গ্রুপের দুই সমর্থককে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৩

রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম গ্রাম নবছড়ায় প্রতিপক্ষের লোকেরা এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) দুই সমর্থককে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন—রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা বাসায় যাওয়ার পথে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের সামনে পড়লে তাদের হত্যা করা হয়। মূলত নিহত দু’জন আমাদের দলকে সাপোর্ট করার কারণে সন্তু লারমার লোকেরা তাদের হত্যা করেছে।’

অভিযোগের বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার ইনচার্জ (ওসি) এমএ মনজুর বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে, এলাকাটি খুবই দুর্গম। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুফি উল্লাহ বলেন, ‘বাঘাইছড়ি থানাধীন মারিশ্যা ইউনিয়নের মরাকচুছড়া ওরফে ছোট কচুছড়া নামক এলাকায় এমএন লারমার (সংস্কারের) দুই সমর্থককে রাতে পাহাড়ি সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। বাঘাইছড়ি থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে।’  

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী