চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার যুবলীগ নেতা একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৯

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরী থেকে অস্ত্রসহ গ্রেফতার হওয়া যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমিনের আদালত এ আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার নুর মোস্তফা টিনু আগে সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে রাজনীতি করতেন। তবে বর্তমানে তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারের পর গত ২৩ সেপ্টেম্বর পুলিশ তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে। আদালত আজ (বৃহস্পতিবার) শুনানির দিন ধার্য করেন। এদিন দুপুরে শুনানি শেষে আদালত নুর মোস্তফা টিনুকে একদিনের রিমান্ড দিয়েছেন।’

এর আগে গত ২২ সেপ্টেম্বর রাতে নগরীর চকবাজার এলাকা থেকে টিনুকে আটক করে র‌্যাব। এরপর তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরদিন তাকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের পর পুলিশ টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী