পুকুর ভরাট করে ভবন নির্মাণ, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ অক্টোবর ২০১৯, ১৬:২৮ আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৬:৩১

চট্টগ্রাম পরিবেশ ছাড়পত্র ছাড়াই পুকুর ভরাট করে ১৪ তলা বহুতল ভবন নির্মাণের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মোগলটুলী এলাকায় জানে আলম নামের এক ভবন মালিককে এই জরিমানা করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানে আলম সদরঘাট থানার মোগলটুলী এলাকার আবদুল করিমের ছেলে।

সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুকুর ভরাট করে সামার এয়াকুব টাওয়ার নামে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়। ভবনের মালিককে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে পরিবেশ ছাড়পত্র ছাড়া পুকুর ভরাট করে ভবন নির্মাণ করার দায়ে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে